সপ্তাহের শেষে বাড়তে পারে শীত
চলতি সপ্তাহের শেষের দিকে তাপমাত্রা কমে শীত বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
শনিবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মানদৌস’ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর তামিলনাড়ু উপকূল অতিক্রম করে ও দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিলত হয়। বর্তমানে এটি তামিলনাড়ু ও তৎসংলগ্ন এলাকায় নিম্নচাপ আকারে অবস্থান করছে।
তিনি জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী তিন/চার দিন পর তাপমাত্রা কমতে পারে বলেও জানান বজলুর রশিদ।
আরও পড়ুনঃ রোনালদোদের কাঁদিয়ে সেমিফাইনালে মরক্কো





